হারানো জিডির পরিপ্রেক্ষিতে উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এতে হারানো মোবাইল ফোনের মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন। আজ শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ। এর আগে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকানা যাচাই করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে কিছু ফোন বিভিন্ন হাত ঘুরে অপেক্ষাকৃত কমমূল্যে অন্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। ফোনগুলো যাদের কাছ থেকে উ...