অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ডেনমার্কসহ আরও অনেক দেশের সঙ্গে এবার যুক্ত হলো গ্রিস। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার সুরক্ষায় ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট। বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহারে আসক্তির আশঙ্কার প্রেক্ষাপটে শিশুদের অনলাইন কার্যক্রম-সংক্রান্ত নিয়মকানুন কঠোর করছে অনেক দেশ। আলজাজিরার গতকাল শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দল নিউ ডেমোক্রেসি, শুক্রবার তাদের সংখ্যাগরিষ্ঠতা কাজে...