বার্সেলোনার উত্তরে মাতেরো শহরের রোকাফোন্ডায় স্পেনের সবচেয়ে দরিদ্র, অভিবাসীপ্রধান ও শ্রমজীবী মানুষের বসবাস। এই এলাকাটিতে দেশটির দারিদ্র্যসীমার নিচে থাকা ৫০ শতাংশ মানুষ বাস করেন। একটা সময় সে দেশের চরম ডানপন্থী রাজনীতিবিদরা এ অঞ্চলের মানুষদের আবর্জনার সঙ্গে তুলনা করেছিলেন। অথচ সেখান থেকে উঠে এসে বিশ্বজয়ের দ্বারপ্রান্তে এক ১৯ পেরোনো তরুণ। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে স্পেন তাকিয়ে রোকাফোন্ডার ঘরের ছেলে লামিন ইয়ামালের দিকে।ফুটবলে দ্যুতি ছড়িয়ে খ্যাতির শিখরে পৌঁছানোর রেসে বিপুল গ...