মুখে স্মিত
হাসি। চোখেমুখে অন্যরকম উচ্ছ্বাস। বাফুফে ভবনের সামনে একসঙ্গে এত ক্যামেরা, সাংবাদিকদের
ভিড় আর বারবার সাক্ষাৎকারের আবেদনে খানিকটা অচেনা অভিজ্ঞতাই হচ্ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৫
ফুটবলারদের। কিছুদিন আগেও যারা ছিলেন ফুটবল মাঠের অ-পরিচিত মুখ, আজ তারা যেন হঠাৎ করেই
পেয়ে গেছেন তারকার আলো।
আজারবাইজানের
বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসব থেকে ফেরার পর তাদের ঘিরে
মঙ্গলবার এই আয়োজন। আন্তর্জাতিক মঞ্চে পাওয়া সাফল্যের স্বীকৃতি হিসেবে দলের ২০ সদস্যের
প্রত্যেককে এক লাখ টাকা...