তীব্র বিতর্ক, সমালোচনা ও শিক্ষার্থীদের প্রতিবাদের
মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধের মামলায়
দণ্ডিত কয়েকজনের ছবি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘জুডিশিয়াল
কিলিং’ শিরোনাম দিয়ে গত শনিবার বিলবোর্ডটি টানায় ‘নভোকালচার’ নামে একটি সাংস্কৃতিক
প্ল্যাটফর্ম। সংগঠনটির পরিচালক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের
(রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার।
এদিকে একই ইস্যুতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
(বেরোবি) ছাত্রদল ও...