বরাবর
শিক্ষামন্ত্রী
সালাম নেবেন। আমি সাভারের এক শিক্ষার্থীর অভিভাবক। সম্ভাব্য ঝামেলা এড়াতে প্রতিষ্ঠানের নাম প্রকাশ করছি না; এমপি সাহেবের বিরুদ্ধে লিখছি কি না! ঘাড়ে তো একটাই মাথা। কিন্তু আপনাকে হিন্ট দিতে পারি; সাভারের যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে এমপি সাহেব, তার স্ত্রী ও ভাই রয়েছেন, সেগুলোর একটিতে আমার সন্তান পড়ছে। পয়েন্টে আসি। এমপি সাহেব পরিবার-পরিজন নিয়ে যেভাবে ঘাঁটি গাড়লেন, তা দেখে যারপরনাই ভয় পাচ্ছি। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের মাথার ওপর যদি ক্ষমতাসীনরা থাকেন, সেখানে দু...