সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার একটি প্রশ্নপত্র। প্রশ্নগুলির ধরন দেখে অনেকেই বিস্মিত। কারণ সেখানে প্রচলিত অর্থে পাঠ্যবইভিত্তিক প্রশ্নের বদলে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কল্পনাশক্তি, অনুভূতি ও স্বাধীন চিন্তাকে।প্রশ্নপত্রের ২৫ নম্বরের অংশে এমন কয়েকটি বিষয় দেওয়া হয়েছিল, যা উত্তর দিতে গেলে শুধু তথ্য জানলেই হবে না, প্রয়োজন হবে নিজের মতো করে ভাবার ক্ষমতা। প্রশ্নগুলির মধ্যে ছিল- ‘তোমার ছোটবেলার ইচ্ছাগুলো ও খামখ...