সৌদি আরবে বিমানবন্দরে
হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের
জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে
ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের
অনুমতি প্রয়োজন হবে।
শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের
পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়...