দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো ও খালাস কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।আজ সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।তিনি বলেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা সোমবার আমদানি-রপ্তানি কা...