কার্যক্রম নিষিদ্ধ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন (৭৪) গুরুতর অসুস্থ। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লেও তিনি জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা হয়।কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ বোধ করায় মিলনকে রবিবার দুপুর ২টা ১০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক ঢাকার বাংলাদেশ মেডিকেল...