মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে, যাতে বাংলাদেশের মানুষ মেধাভিত্তিক জাতি গঠন করতে না পারে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদক প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু।তিনি বলেন, ‘এই দেশটা আমাদের সবার। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা যদ...