সোজাসাপ্টা কথা বলার জন্য শ্রুতি হাসান বরাবরই পরিচিত। তবে সম্প্রতি নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর টক শো ‘ডাবল ডেট’-এ এসে নিজের জীবনের এমন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, যা শুনে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্তরা। মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে ঘটে যাওয়া এক ভুতুড়ে ঘটনার কথা বলতে গিয়ে শ্রুতি জানান, তার ঘরের একটি ম্যানিকুইন নাকি রহস্যজনকভাবে নিজে থেকেই নড়াচড়া করত। শোতে নিজের অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করে শ্রুতি জানান, মুম্বাইয়ের বাড়িতে অতিরিক্ত পোশাক রাখার জায়গা না পাওয়ায় তিনি একটি মানুষের সমান আকৃতির ম্যানিক...