প্রকৃতিতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া, নামছে শীত। শীতের এই আগমনী বার্তার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারগুলোয় শীতবস্ত্রের বেচাকেনাও শুরু হয়েছে। তবে এবারের শীতে অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন স্পষ্ট। একসময় শীত নিবারণে প্রধান ভরসা ঐতিহ্যবাহী লেপ-তোশকের কদর দিন দিন কমে যাচ্ছে আর সে জায়গা দ্রুত দখল করে নিচ্ছে দেশি-বিদেশি কমফোর্টার ও ম্যাট্রেস। রাজধানীর নীলক্ষেত, কারওয়ান বাজার, বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকার মার্কেট ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের মূল্যবৃদ্ধি, কারিগরের সংকট এবং ব্...