তেহরানের
ফুটপাতে খোলা আকাশের নিচে
সহজে ঘুম আসে না।
মাথার ওপরে ছাদ নেই,
পেটে তীব্র ক্ষুধা। আগামীকাল কী হবে, তারও
নেই নিশ্চয়তা। অনিশ্চিত এই জীবনেও আলিরেজা
বেইরানভান্দ দেখেছেন ফুটবলের বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন। ৩৩ বছর বয়সী
এই ইরানি কিপারই এখন বিশ্বকাপের নায়ক।
জন্ম
তার লোরেস্তান প্রদেশে যায...