বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের ছয় মাসের ভেতর
দুবার ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ালেন তামিম
ইকবাল। প্রথম দফায় অ্যাডহক কমিটির
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের
৮ এপ্রিল ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়িয়েছিলেন তামিম।
এরপর গতকাল আরও এক দফা
তাদের ম্যাচ ফি বাড়িয়েছেন বিসিবি
সভাপতি। কারণ হিসেবে যদিও
বলেছেন ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা ও পেশাদারিত্ব বাড়ানোর
কথা, তবে চলমান ঘটনাপ্রবাহে
এটি স্পষ্ট যে বাংলাদেশ প্রিমিয়ার
লিগ (বিপিএল) আয়োজন করতে না পারার
ক্ষতি পোষাতেই...