অস্ট্রেলিয়ায় দুই দিনে টেস্ট হেরেছে বাংলাদেশ। শুরুতে যে আলোচনা সবচেয়ে
বেশি রটেছিল, তা দিয়েই শেষ হলো দুই দলের সিরিজ। ৬৪ রানে অলআউট হওয়া এবং পরের ইনিংসে
৯৫ রানে থেমে যাওয়া। এক টেস্টে এই প্রথমবার দুই ইনিংসেই দলীয় ১০০ রানের আগে অলআউট হয়েছে
বাংলাদেশ। অজুহাত হিসেবে নয়, অস্ট্রেলিয়ার এমন অচেনা কন্ডিশনকে সামনে টেনে আরও শেখার
দিকটি সামনে এনেছেন নাজমুল হোসেন শান্ত।
টেস্ট শেষে বাংলাদেশ অধিনায়কের দাবি, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি।
এমন কন্ডিশনে এ বোলিং আক্রমণের বিপক্ষে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা...