মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিতে ভিজছে চট্টগ্রাম। গতকাল বুধবার রাত ৮টার পর শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিতে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, বৃহষ্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৯ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা ক...