আইনের শাসনের একটি মৌলিক নীতি হলো— অভিযোগ হতে হবে সত্যনিষ্ঠ, আর বিচার হবে প্রমাণের ভিত্তিতে; কিন্তু যখন কোনো মামলায় এমন ব্যক্তির নাম আসামির তালিকায় দেখা যায়, যিনি বহু আগেই মারা গেছেন, তখন সেটি শুধু একটি আইনি ভুলের বিষয় থাকে না; এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলে এবং এখানেই মূল উদ্বেগ। একটি মামলা শুধু আদালতে জমা দেওয়া কাগজ নয়; এটি একজন নাগরিকের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ। সেই অভিযোগে যদি মৃত ব্যক্তির নাম যুক্ত করা হয়, তাহলে সেটি শুধু তথ্যের বিকৃতি নয়, ব...