‘পীর-ফকির-হুজুরের কাছে পর্যন্ত গিয়েছি। চার-পাঁচজন হুজুরের কাছে গিয়ে টাকা-পয়সাও খরচ করেছি। দাদাকে না পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম একেবারে’— কথাটা বলেই চুপ করে গেলেন রুমা ফেরদৌসী; ফোনের ওপাশে দেশের কিংবদন্তি গোলকিপার মোহাম্মদ মহসিনের আপন ছোট বোনের কণ্ঠটা ভারী শোনাল। ২০২৪ সালের ২৫ আগস্ট আনুমানিক দুপুর ১২টায় মালিবাগ-মৌচাকের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি মহসিন। এরপর থেকেই শুরু তার বৃদ্ধ মা আর ভাই-বোনদের রুদ্ধশ্বাস অপেক্ষা। দিনের হিসাবে ৭২৭ দিন, বছরের হিসাবে দুই বছর ছুঁইছুঁই। থানায় অভিযোগ কর...