মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং চলছিল বগুড়ায়। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। এই সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন অভিনেতা সোহেল খান। গতকালও বগুড়ার একটি পেপার মিলে শুটিং করেছেন তিনি। তার সহশিল্পী ছিলেন মুম্বাই থেকে আসা বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকেশ ঋষি। আজ সকালেও নাশতার টেবিলে মুকেশ ঋষির সঙ্গে আড্ডা দিয়েছেন সোহেল খান। এর কিছু সময় পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।এছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন অভিনেতা সোহেল রানা, বাপ্পারাজ, জাকারিয়া মুকিতসহ অনেকে। ১৯ নভেম্বর থে...