চট্টগ্রামের বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একই এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান বলেন, ‘শহীদ জিয়া...