ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং রাজশাহী কলেজে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এ ভাষাসৈনিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।তার মেজো মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি সাংবাদিকদের মৃত্যুর খবর...