ছাত্র-জনতার
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
হয়েছেন।
নেত্রকোনা-১
আসনের সাবেক এই সংসদ সদস্যকে আজ বুধবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের
একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা
মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেছেন,
মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে
ছিলেন তিনি।
২০২৪
সালে জুলাই আন্দোলন দমনে হত্যা, নির্যাতনের অভিযোগে আওয়...