ভোরের নীরবতা ভেঙে মোরগের ডাক গ্রামবাংলার চিরচেনা এক
দৃশ্য। সূর্য ওঠার আগেই তার কণ্ঠে যেন শুরু হয় নতুন দিনের আহ্বান। আধুনিক জীবনে
অ্যালার্ম, মোবাইল
ফোন কিংবা নানা প্রযুক্তি আমাদের ঘুম ভাঙানোর দায়িত্ব নিলেও মোরগের ডাকের সঙ্গে
মানুষের দীর্ঘদিনের যে সম্পর্ক; ইসলামী শিক্ষায় তারও রয়েছে একটি সুন্দর দিক।
রাসুলুল্লাহ (সা.) মোরগকে গালি দিতে নিষেধ করেছেন। যায়িদ
ইবনু খালিদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা
মোরগকে গালি দিও না। কারণ সে সালাতের জন্য জাগায়।’ (আবু দাউদ, হাদি...