একসময় এ বাড়িতেই কেটেছে তার জীবনের শৈশবের দিনগুলো। এখানকার স্মৃতি জড়িয়ে আছে তার জীবনের সঙ্গে। পরে চলচ্চিত্রের পর্দায় তিনি তুলে ধরেছেন দেশভাগের যন্ত্রণা, মানুষের সংগ্রাম আর শিকড় হারানোর বেদনা। তিনি কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক।তার ১০১তম জন্মবর্ষে রাজশাহীর সেই স্মৃতিবিজড়িত বসতভিটা আলোকিত হলো ১০১টি মোমবাতির আলোয়। মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করলেন সংস্কৃতিকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা। একই সঙ্গে উঠল বসতভিটা সংরক্ষণ করে ঋত্বিক কুমার ঘটক কমপ্লেক্স গড়ে তোলার দাবি।আজ বুধবার বিকাল ৫টার দিকে নগরীর র...