একাত্তরের
দুর্বহ সময়ের স্মৃতিকথার হদিস অনেকের লেখাজোখায়ই
পাওয়া যায়। এর মধ্যে
কয়েকজনের স্মৃতিচারণ, বিশেষ করে শহীদজননী জাহানারা
ইমামের একাত্তরের দিনগুলি পাঠকদের সেই দুঃসহ দিনগুলোতেই
নিয়ে যায় না, এক
মর্মপ্লাবী আলোড়নে সেই সময়টাকে অন্তর্লোকে
জাগরুক করে রাখে, আর
সেই সঙ্গে এক উজ্জ্বল বিচ্ছুরণও
ঘটায়। উল্লেখের একান্ত প্রয়োজনে একজনের কথাই বললাম। স্মৃতিচারণমূলক
গুরুত্বপূর্ণ গোটা বই বা
বিচ্ছিন্ন লেখাপত্র অনেকই পাওয়া যাবে। তবে সবে কৈশোর-উত্তীর্ণ সতেরো পেরোনো এক সদ্য-তরুণী
সময়ের ঘড়ি ধরে সেই
দুর্বিসহ সময়কে য...