আজকালকার দিনে স্মার্টফোন বা ট্যাবলেটের স্ক্রিন থেকে বাচ্চাদের দূরে রাখা যেন বাবা-মায়ের জন্য এক মস্ত বড় যুদ্ধ। গেম খেলা, টিকটক, ইউটিউব বা ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে দিন-রাত পার করে দিচ্ছে নতুন প্রজন্ম। সন্তানদের এই অবিরাম স্ক্রল করার আসক্তি এবং মনোযোগের অভাব নিয়ে বিশ্বজুড়েই অভিভাবকেরা বেশ দুশ্চিন্তায় আছেন।সম্প্রতি যুক্তরাজ্য সরকার ১৬ ও ১৭ বছর বয়সীদের রাতের বেলা সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগাম টানতে একটি ‘নৈশকালীন নিষেধাজ্ঞা’ বা কারফিউ জারির পরিকল্পনা করছে। যেখানে আসক্তি সৃষ্টিকারী ‘অটো-প্লে’ এবং...