‘সিজারের পর দেড় কেজি গজ রেখে সেলাই, দেড় মাস পর মৃত্যু’ শিরোনামে আগামীর সময়ের অনলাইনে সংবাদ প্রকাশের পর রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত কনিকা রানীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন কনিকার পরিবারকে।আজ শুক্রবার সকাল ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে কনিকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদে...