বাবার মুরগির খামারে দিনরাত কাজ করেন মো. নাহিদ উজ্জামান (২৪)। সেখান থেকে পাওয়া হাতখরচের টাকা নিজের প্রয়োজন মেটাতে খুব সামান্যই খরচ করেন। বাকি টাকা জমিয়ে কেনেন বই, গাছের চারা ও মাটির কলস। সেই বই তুলে দেন অসচ্ছল শিক্ষার্থীর হাতে। গাছ লাগান রাস্তার পাশে। আর পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য কলস ঝুলিয়ে দেন গাছের ডালে। পথচারীদের জন্য বিশ্রামের জায়গা, পানির ব্যবস্থাও করেন নাহিদ।
নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার এই তরুণ...