ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মারুফা আক্তার তুষিকে ‘অপহরণের’ দুই মাস পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েকে ফিরে পেতে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তার মা-বাবা।আজ রবিবার দুপুরে ভালুকা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।সংবাদ সম্মেলনে তুষির মা লিখিত বক্তব্যে জানিয়েছেন, তার মেয়ে ভালুকার নারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মেনজেনা গ্রামের কাজল ফকিরের ছেলে রনি মিয়া তাকে উত্ত্যক্ত করত।...