দায়িত্ব পেয়েই প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর তোপ দাগলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি কেতাবচি। ইরানে আবারও সামরিক অভিযান চালালে ‘বিপুল ক্ষতি’র মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি।আজ রবিবার ইরানের পার্লামেন্ট তাকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দেয়। এর মধ্য দিয়ে প্রায় আট মাস পর পূর্ণকালীন প্রতিরক্ষামন্ত্রী পেল ইরান। পার্লামেন্টে আখলাঘির নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন ২৩৭ জন আইনপ্রণেতা, বিপক্ষে ছিলেন ১৫ জন।সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘মানুষ নিশ্চিন্ত থাকতে...