অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন ৬৪ শতাংশ নারী। তাদের কেউ কেউ হারাচ্ছেন পড়াশোনা কিংবা চাকরির স্বাভাবিক ছন্দ। কারও কারও ব্যক্তিগত ছবি বা পরিচয় ব্যবহার করে চলছে অপপ্রচার ও ব্ল্যাকমেইল। এ ধরনের ঘটনায় প্রতিকার পেতে পুলিশের দ্বারস্থ হচ্ছেন ভুক্তভোগীদের মাত্র ৪ দশমিক ৬ শতাংশ। তবে, তারাও পাচ্ছেন না কাঙ্ক্ষিত প্রতিকার।নারীর প্রতি ডিজিটাল সহিংসতার ভয়াবহ এ চিত্র উঠে এসেছে বাংলাদেশ মহিলা পরিষদের এক গবেষণায়। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পরিচালিত ‘আন্ডারস...