তালিকাভুক্ত মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির আর্থিক প্রতিবেদনে অসংগতির কারণে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। মূলত ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বিবরণীতে ক্রয়-সংক্রান্ত নথিপত্রের ঘাটতি, নগদ লেনদেন ও নিরীক্ষকের আপত্তির সঙ্গে তথ্যের গরমিলের অভিযোগ উঠেছে। এসব বিষয় তদন্ত করে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসির করপোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর প্রধান নিয়...