‘পরিণীতা’ ও ‘একলব্য’র পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন বলিউড
তারকা সাইফ আলী খান ও বিদ্যা বালান। রিতেশ বাত্রার পরিচালনায় কমেডি-ড্রামা সিনেমা
‘লং ইয়ার্স অ্যাগো’র মাধ্যমে তাদের এই পুনর্মিলন হচ্ছে। চমক
হলো, এতে আরও থাকছেন ফরাসি অভিনেত্রী মেলানি লরাঁ। ভারতের মুম্বাইয়ে এর শুটিং শুরু
হয়েছে।
সাইফ ও বিদ্যার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ মেলানি
লরাঁকে নিয়ে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক রিতেশ বাত্রা। জিও স্টুডিওস
ও গুড ক্যাওসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘লং ইয়ার্স অ্যাগো’।
নতুন...