রংপুরের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।আজ সোমবার ভোরে রংপুর নগরের সিও বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এসআরবি-১৩ রংপুরের উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম।মেরিল সুমন নগরের শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।সংবাদ সম...