ভ্যাপসা গরম। তার ওপর হুটহাট উধাও বিদ্যুৎ। দিন কি রাত, স্বস্তি নেই কোথাও। থেমে যাচ্ছে কারখানার চাকাও। এক সংকটের মেঘ কাটতে না কাটতেই আরেক টানাপড়েন। সব মিলিয়ে মাত্র ২০ দিনের ব্যবধানে দেশে লোডশেডিং বেড়ে হয়েছে প্রায় সাত গুণ।
সংকটের শুরু গত ২১ জুলাই। ওইদিন কক্সবাজারের মহেশখালীতে বিকল হয় এলএনজি টার্মিনাল। কমতে থাকে গ্যাস সরবরাহ। এরপর যুক্ত হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা সংকট। একই সঙ্গে বাড়ে তীব্র গরম ও বিদ্যুতের চাহিদা। এতে হু হু করে বাড়ে লোডশেডিং। সব রেকর্ড ভেঙে লোডশেডিং এখন দাঁড়িয়েছে সর্বোচ্চ ৩ হাজার...