লন্ডনে চীনের বিশাল নতুন দূতাবাস নির্মাণের অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার আদালতে আবেদন করেছেন একদল স্থানীয় বাসিন্দা। তাদের দাবি, বিক্ষোভের ওপর সম্ভাব্য প্রভাব এবং ভিন্নমতাবলম্বীদের নজরদারির ঝুঁকি বিবেচনায় না নিয়েই দেওয়া হয়েছে এ অনুমোদন।লন্ডনের টাওয়ার অব লন্ডনের কাছে প্রায় দুই শতাব্দী পুরোনো রয়্যাল মিন্ট কোর্ট এলাকায় নতুন দূতাবাস নির্মাণের পরিকল্পনা চলতি বছরের জানুয়ারিতে অনুমোদন পায়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরের ঠিক আগে এ অনুমোদন দেওয়া হয়। ২০১৮ সালের পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্...