মেক্সিকোর
গুয়াদালাখারা শহরের বুকে দাঁড়িয়ে আছে
এমন এক জায়গা, যার
নাম শুনলেই স্থানীয়দের শিরদাঁড়া দিয়ে আজানা এক
ঠান্ডা স্রোত বয়ে যায়। জায়গাটির
নাম ‘পান্তেয়ন দে বেলেন’।
১৮৪৮ সালে তৈরি এ
গোরস্তানটিকে মেক্সিকোর সবচেয়ে ভুতুড়ে স্থান হিসেবে মানা হয়।
এই গোরস্তানের সবচেয়ে বিখ্যাত আর করুণ গল্পটি
হলো ছোট্ট ইগনাসিও বা ‘নাচিতো’র।
ছোট্ট নাচিতোর এক অদ্ভুত রোগ
ছিল— অন্ধকারকে সে ভীষণ ভয়
পেত। ঘুমানোর সময়ও তার ঘরে
আলো জ্বালিয়ে রাখতে হতো। একদিন রাতে
প্রবল ঝড়ে ঘরের সব
আলো নিভে গেলে, ভয়েই
হার্ট...