হ্যালোইনের রাত। চারদিকে ভুতুড়ে অন্ধকার, ঝরাপাতার মরমর শব্দ আর মোমবাতির অস্পষ্ট আলো। ঠিক এমন এক রাতে, ১৯২৬ সালের ৩১ অক্টোবর, মাত্র ৫২ বছর বয়সে থমকে গিয়েছিল বিংশ শতাব্দীর সবচেয়ে রহস্যময় মানুষটির হৃৎস্পন্দন। তিনি হ্যারি হুডিনি।
হুডিনির জন্ম ১৮৭৪ সালে হাঙ্গেরির বুদাপেস্টের এক দরিদ্র পরিবারে। আসল নাম ছিল এরিক ওয়েইস। চার বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান উইসকনসিনের অ্যাপেলটনে। উনিশ শতকের বিখ্যাত ফরাসি জাদুকর জঁ-ইউজিন রবার্ট-হুডিনের নামের সঙ্গে একটি ‘i’
যোগ করে নিজের নাম বানিয়ে ফেললেন ‘হুডিনি’। শ...