চালক ও
জ্বালানির বরাদ্দ ছাড়াই দ্বীপ উপজেলা সন্দ্বীপে দেওয়া হয়েছিল দুটি সি
অ্যাম্বুলেন্স। এমনকি বরাদ্দ দেওয়ার সময় অ্যাম্বুলেন্স দুটি বৈরী আবহাওয়ায় চলাচল
উপযোগী কি না, তাও যাচাই করা হয়নি। ফলে রোগী পরিবহনে কার্যত ব্যবহার না হওয়া
অ্যাম্বুলেন্স দুটি দিনের পর দিন পড়ে থেকে এখন হয়ে পড়েছে বিকল ও অকেজো।
সি
অ্যাম্বুলেন্স না থাকায় সন্দ্বীপের প্রসূতি, হৃদরোগীসহ জটিল রোগে আক্রান্ত মানুষকে
চট্টগ্রামে চিকিৎসা নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার অভিয...