সব প্রতিবেশীই কি ভালো হন? চট্টগ্রামের বাসিন্দা এক ছোট্ট শিশুর ক্ষেত্রে প্রতিবেশী এসেছিল মৃত্যুদূত হয়ে। লিখেছেন রমেন
দাশগুপ্ত
নভেম্বরের হালকা শীতের বিকাল। সালটা ২০২২। চট্টগ্রামের ইপিজেড থানার নয়ারহাট এলাকা। পাঁচ বছরের ফুটফুটে শিশু আলিনা ইসলাম আয়াত চোখেমুখে রাজ্যের সবটুকু বিস্ময় নিয়ে আরবি পড়তে যাচ্ছিল বাড়ির পাশের মক্তবে। পরিচিত গলি, চেনা মানুষজন। কিন্তু কে জানত, এই চেনা মুখের ভিড়েই ওত পেতে আছে এক ভয়ংকর পিশাচ!
পিশাচটির নাম আবীর আলী। কোনো অচেনা আগন্তুক নয়। আয়াতদের বাড়িতে প্রায় ২১ বছর ধরে ভা...