বরাবর
কুড়িগ্রাম জেলা প্রশাসক দপ্তর
মহোদয়, ছোটবেলা থেকে বিটিভিতে শুনে আসছি—
‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি
বলো যত খাঁটি, তারও চেয়ে খাঁটি বাংলাদেশের মাটিরে...।’
গানটি এতদিন শুনেছি দেশপ্রেমের আবেগে। এখন বুঝতে পারছি, আবেগের মতোই আসলে মাটির মধ্যে গভীর বৈজ্ঞানিক সত্যও লুকিয়ে নেই। আপনারা তার লাভ-ক্ষতির হিসাব কষে ফেলতে পারছেন লাভ-ক্ষতির জাবেদায়। বিশেষ করে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের বালু। বৈজ্ঞানিক সত্য বলছে, সেখানে সোনা না থাকলেও সম্ভাবনা আছে, খনিজ না মিললেও গবেষণা আছে, আর...