মমৃত্যুর সঙ্গে মানুষের পার্থিব জীবনের অবসান ঘটে, কিন্তু তার
সঙ্গে জীবিতদের সব সম্পর্ক শেষ হয়ে যায় না। একজন মুমিনের মৃত্যুর পরও তার জন্য
দোয়া করা, ক্ষমা
প্রার্থনা করা এবং কিছু কল্যাণমূলক কাজ করার সুযোগ জীবিতদের জন্য অবশিষ্ট থাকে।
ইসলাম মৃতের কল্যাণে জীবিতদের এসব আমলকে স্বীকৃতি দিয়েছে। তবে এর জন্য লোকাচার, আনুষ্ঠানিকতা
কিংবা নির্দিষ্ট দিনের আয়োজন অপরিহার্য করেনি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ
মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি
ছাড়া: সদকায়ে জারিয়া, এমন জ্ঞান
যার দ্বারা উপকার লাভ...