কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজার জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বাতাকান্দি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু নেছার ভূঁইয়াসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।আজ শুক্রবার বাদ জুমা বাতাকান্দি বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন শামীম সরকার (৫৫), জসিম (৫৩), সাইদুল (৩০) ও হাফিজ (৩২)।আহত শামীম সরকার জানান, বাতাকান্দি বাজার জামে মসজিদ কমিটির বেশ কয়েকজন সদস্য মারা গেছেন। অন্যদিকে বর্তমান সভ...