ইসলামের প্রথম
যুগের মুসলিম মনীষীদের হৃদয় আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর ভালোবাসায় পরিপূর্ণ ছিল।
সেই ভালোবাসার কারণে মুসলিমরা দ্বীনের দাওয়াত ও ইসলাম প্রচারের জন্য পৃথিবীর
বিভিন্ন প্রান্তে নিজেদের মূল্যবান ও প্রিয় সবকিছু উৎসর্গ করেছিলেন। তাঁরা এ পথে এমন সব মহান বীরত্বের স্বাক্ষর রেখেছেন, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। প্রজন্মের পর প্রজন্ম তাঁদের
উত্তরসূরিদের সেসব গৌরবময় জীবনকাহিনি বর্ণনা করেছে। এভাবেই সিরাতের পাতাগুলো সম্মানিত
সাহাবায়ে কেরাম (রা.)-এর জীবন থেকে অসংখ্য আলোকোজ্জ্বল চিত্রে সমৃদ্ধ হয়েছে।...