ভারতের আসামে উচ্ছেদ অভিযানে ঘরবাড়ি হারানো বাঙালি মুসলিম পরিবারগুলোর দুর্দশা তুলে ধরতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মানবাধিকারকর্মী মুজতবা আসিফ। শনিবার গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার পথে লখিমপুর জেলায় তাকে আটক করা হয়। পরে বগিনাদি থানায় নেওয়া হয়। তবে কেন তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আজ রবিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।মুজতবা আসিফ স্বেচ্ছাসেবী সংস্থা মাইলস২স্মাইলের প্রতিষ্ঠাতা। সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি ও উচ্ছেদে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং পুনর্বাসনে কাজ ক...