প্রিয়
সজীব মিয়া,
আসসালামু আলাইকুম। আশা করি, আপনি ভালো আছেন। আপনার ভালো থাকাটাই এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি। কারণ আপনি ভালো না থাকলে আমাদের সরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগ ভালো থাকবে না। আর প্যাথলজি বিভাগ ভালো না থাকলে আমাদের মতো গরিব মানুষের রোগ নির্ণয়ও আপাতত মুলতবি থাকবে।
আপনার সঙ্গে আবু বকরের ব্যক্তিগত বিরোধ হয়েছে, শুনলাম। তিনি আপনার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল করেছেন। ব্যাপারটি নিশ্চয়ই খুব অপমানজনক। একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনার আত্মসম্মান আছে, ডিগ্রি আ...