যার অর্থ-সম্পদ
কম, যার
ঘরে পর্যাপ্ত খাবার নেই, পরনে ভালো পোশাক নেই, মাথার ওপর নিজের ঘর নেই,
কিংবা জীবনের প্রয়োজন মেটাতে অন্যের কাছে
হাত পাততে হয়—সাধারণত তাকেই আমরা গরিব বলে মনে করি। সমাজ ও অর্থনীতির বিচারে এই
সংজ্ঞা অমূলক নয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত দারিদ্র্যের হিসাব কেবল
দুনিয়ার সম্পদ দিয়ে হয় না। একজন মানুষ দুনিয়ায় সম্পদের পাহাড় গড়ে তুলেও আখিরাতে
নিঃস্ব হতে পারে। আবার দুনিয়ায় দরিদ্র হয়েও সে আল্লাহর কাছে হতে পারে সবচেয়ে
সমৃদ্ধ ও সফল।
রাসুলুল্লাহ
(সা.) সাহাবায়ে কেরামকে এক...