বিয়ের চার মাসের মাথায় মারা গেলেন মুন্নি আক্তার (২০)। স্বামীকে বিদেশে পাঠানোর জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি এবং সেই টাকা দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। স্বজনদের দাবি, নির্যাতনের একপর্যায়ে বিষাক্ত ওষুধ পান করেন মুন্নি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
গত শনিবার বিকালে রাজৈর উপজেলার নরারকান্দী এলাকায় পারিবারিক কবরস্থানে মুন্নির মরদেহ দাফন করা হয়েছে। এদিকে ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে...