শরতের
শেষ বিকাল। কিন্তু ইদানীং যেন প্রকৃতি তার
নিয়ম মেনে আসছে না,
সব কালেই বর্ষা বাগড়া দিচ্ছে। সারা দিন গুঁড়ি
গুঁড়ি বৃষ্টি হওয়ার পর শেষ বিকালের
আকাশ পরিষ্কার।
রাউতাড়া
গ্রামের শেষ প্রান্তে বিশাল
এক বটগাছ। নিচে পুরনো ইটের
বেদি। একসময় কোনো শৌখিন জমিদার
বটগাছের নিচটা বাঁধাই করেছিলেন। কিন্তু কালের পরিক্রমায় শুধু ইটের বেদিটাই
আছে। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই জায়গা
এড়িয়ে চলে। কারণ, সাত
রাত ধরে ঠিক মাঝরাতে
বটগাছের নিচ থেকে বাঁশির
শব্দ শোনা যাচ্ছে। কিন্তু
গ্রামে কোনো বাঁশিওয়ালা নে...